শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

বুধবার থে‌কে ১ ঘণ্টা বে‌শি চল‌বে মে‌ট্রো‌রেল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার

১ ঘণ্টা বাড়ল মেট্রোরেল চলাচলে সময়। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তিনি জানান, মেট্রোরেল রাত ৯টার পরও চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্ত আগামীকাল বুধবার (২৭ মার্চ) থেকে কার্যকর হবে।

তিনি বলেন, ১৬ রমজান (বুধবার) থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায় এবং মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

তিনি বলেন, ১৬ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়বে। সেই সময় আরো ১০টি ট্রেন চলাচল করবে। এতে সেই সময় দিনে মেট্রো চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার। সেই সময় যাত্রী চলাচল করতে পারবেন দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com