শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাজধানীতে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৫৫ বার

রাজধানীর ধোলাইপাড়ের একটি বাসা থেকে পিংকি শাহা (৩৪) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধোলাইপাড়ের দীপ্তি গলির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পিংকি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙালিয়া গ্রামের পুলিশ কনস্টেবল শিবু শাহার স্ত্রীর। তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে দাবি করেছে তার স্বামী। শিবু পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত আছেন। পিংকির বাবার নাম নিবারণ শাহা। তিনি কুমিল্লার লাকসামের বাসিন্দা।

শিবু সাহা বলেন, ‘সন্ধ্যায় বাথরুমে যায় পিংকি। অনেক সময় পেরিয়ে গেলেও বের না হওয়ায় বাথরুমের দরজার নক করি। কোনো সাড়দ না পেয়ে দরজা ভেঙে বাথরুমে কাপড় রাখার অ্যাঙ্গেলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাই। সেখান থেকে উদ্ধার করে রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘সারাদিন ভালোই ছিল। সন্ধ্যায় আমরা একই সঙ্গে নাস্তা করি। কি কারণে আত্মহত্যা করেছে তা জানি না।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com