বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

ঈদ পরবর্তী ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৯৫ বার

পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার সকাল ৮টা থেকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। আজ বিক্রি করা হবে ১৩ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারছেন ভ্রমণ প্রত্যাশীরা। শতভাগ টিকিট অনলাইনে দুই শিফটে বিক্রি করা হবে।

৮টায় বিক্রি শুরু হয় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট।

সূচি অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি করা হচ্ছে আজ ৩ এপ্রিল; ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৪ এপ্রিল; ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৫ এপ্রিল; ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৬ এপ্রিল; ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৭ এপ্রিল; ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ এপ্রিল।

এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com