বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

এডিবির কাছে আরও বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১০৯ বার

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে আরও বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার এডিবি ভাইস প্রেসিডেন্ট (সেক্টর ও থিমস) ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ বাজেট সহায়তা চান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা এডিবির সঙ্গে সম্পর্ক ডেভেলপ করছি ৫০ বছর ধরে। এটা আরও ভালো হবে, আরও শক্তিশালী হবে। তার জন্যই আমরা সন্তুষ্ট।’

তিনি বলেন, ‘আমরা এডিবির বার্ষিক সম্মেলনে যাচ্ছি। সেখানে আরও আলোচনা হবে। কিন্তু সো ফার আমরা খুবই হ্যাপি। যেভাবে উন্নত হচ্ছে এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং, তারা আমাদের প্রয়োজন বুঝতে পারছে। আমরা খুবই সন্তুষ্ট।’

এ সময় অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, ‘এডিবি আমাদের ৫০ বছরের বন্ধু। আমরা এডিবির কাছ থেকে ফান্ড পেয়ে আসছি, ভবিষ্যতে যেন আরও পাই, সেজন্য স্যার (অর্থমন্ত্রী) রিকুয়েস্ট করেছেন। বিশেষ করে বাজেট সাপোর্ট আমাদের নতুন উইন্ডো, বাজেট সাপোর্টে এডিবি আমাদের অনেক হেল্প করেছে।’

তিনি বলেন, ‘করোনার সময় আমাদের বাজেট সাপোর্ট দেওয়ায় আমরা ইকোনমির দ্রুত রিকভারি করতে পেরেছি। এই বাজেট সাপোর্ট যাতে আরও বাড়ে সে জন্য স্যার রিকোয়েস্ট করেছেন।’

আরও বাজেট সাপোর্ট চাওয়ার পরিপ্রেক্ষিতে এডিবির পক্ষ থেকে কি বলা হয়েছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ফাতেমা ইয়াসমিন বলেন, ‘আলোচনা করছি আমরা।’

এরপর অর্থমন্ত্রী বলেন, ‘বাজেট সাপোর্টও দেবে। দেবে তো। তারা আসছেই তো এ জন্য।’

এদিকে, চলতি বছরের জন্য ইতোমধ্যে বাংলাদেশকে ৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার কোটি টাকার বেশি) বাজেট সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এডিবি। গত বছরের ১১ ডিসেম্বরে এ বিষয়ে চুক্তি সই হয়। দক্ষিণ কোরিয়ার কাছ থেকে থেকেও ৯ কোটি ডলারের বাজেট সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com