রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

জিবুতি উপকূলে অভিবাসী নৌকাডুবি, ৩৮ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১২০ বার

জিবুতি উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেলে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নারী ও শিশুসহ অভিবাসী ও উদ্বাস্তুরা রয়েছেন। জাতিসঙ্ঘ অভিবাসন সংস্থা এই তথ্য দিয়ে বলেছে, মৃতদের লাশ উদ্ধার করা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) মঙ্গলবার এক এক্স পোস্টে জানায়, আরো অন্তত ছয়জন নিখোঁজ রয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। উপকূলীয় রক্ষীদের সহায়তায় ২২ জন আফ্রিকান দেশটিতে ওঠতে সক্ষম হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

আইওএম জানিয়েছে, ২০১৪ সাল থেকে ‘ইস্টার্ন রুট’ দিয়ে পাড়ি দিতে গিয়ে প্রায় এক হাজার লোক মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। ইথিওপিয়া, সোমালিয়া ও জিবুতির অভিবাসীরা ইয়েমেন হয়ে অন্যান্য আরব দেশের মধ্য দিয়ে চলাচল করে থাকে।

উন্নত জীবিকার সন্ধানে বিপদ সত্ত্বেও ক্রমবর্ধমান হারে লোকজন এসব রুট ব্যবহার করে থাকেন।

ফেব্রুয়ারিতে সংস্থা জানায়, ২০২৩ সালে ইস্টার্ন রুট ব্যবহার করে প্রায় চার লাখ অভিবাসী তাদের গন্তব্যে পাড়ি জমিয়েছে।

আফ্রিকা মহাদেশের দক্ষিণে আরেকটি রুট রয়েছে। জাতিসঙ্ঘ এটাকে আরো বিপজ্জনক ও জটিল রুট মনে করে। ওই রুট দিয়ে পাড়ি দিয়েছে ৮০ হাজার লোক।

আর ২০২৩ সালে নারী ও শিশুসহ অন্তত ৬৯৮ জন জিবুতি থেকে এডেন উপসাগর দিয়ে ইয়েমেন হয়ে সৌদি আরব যাওয়ার সময় মারা গেছেন।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com