রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

মসজিদুল আকসায় ৬০ হাজার ফিলিস্তিনির উদযাপনহীন ঈদের নামাজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১১২ বার

৬ মাস ইসরাইলের অব্যাহত আগ্রাসনের মধ্যেই বুধবার মসজিদুল আকসায় ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, বছরের সবচেয়ে খুশির এ দিনটাতেও মসজিদুল আকসায় সমাগত মুসল্লিদের মধ্যে কোনো উৎসাহ-উদ্দীপনা ছিল না। তাদের নামাজ ছিল উদযাপনহীন।

এদিন ভোর থেকেই তারা তাকবির ধ্বনি দিতে দিতে মসজিদে প্রবেশ করেন এবং বেরও হন ঠিক একইভাবে তাকবির ধ্বনিতে আকাশ প্রকম্পিত করে।

জেরুসালেম ইসলামী আওকাফ বিভাগ জানিয়েছে, এদিন ভোর থেকেই অসংখ্য মুসল্লি দলে দলে আল আকসায় সমবেত হন। তাদের অনেকে এসে ফজর পড়েন, এরপর ঈদের নামাজ আদায় করে ফিরে যান।

বৃষ্টি সত্ত্বেও ফজরের নামাজের সাথে সাথে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন বলেও জেরুসালেম ইসলামী আওকাফ জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন শহরের বাব আল-আসবাত ও বাব আল-সিলসিলা এলাকা দিয়ে মসজিদে প্রবেশের এবং বের হওয়ার সময় ইসরাইলি পুলিশ মুসল্লিদের ওপর লাটিচার্জ করে। পাশাপাশি দূর থেকে আগত অনেক মুসল্লিকে মসজিদের বহিরাংশে নামাজ পড়তে বাধ্য করে ইসরাইলি পুলিশ।

ঈদের নামাজ শেষ করে মুসল্লিরা নিকটবর্তী কবরস্থানে যান এবং মৃতদের রূহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com