সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

ঈদের দিনে গাজায় হামলা, হামাস নেতার ৩ ছেলে নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১০২ বার

ঈদের দিনে গাজা উপত্যকায় ইসরাইল হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে নিহত হয়েছে।

ইসরাইলি হামলায় নিহত তিন ছেলে হলো হাজেম, আমির এবং মোহাম্মদ হানিয়া। গাজা সিটির শাতি উদ্বাস্তু শিবিরের কাছে হামলায় পরিবারের সদস্যরা নিহত হয়। ইসমাইল হানিয়া বর্তমানে কাতারে নির্বাসিত জীবনযাপন করলেও তিনি মূলত শাতি এলাকার লোক। তিনি আল জাজিরার সাথে এক সাক্ষাতকারে তার তিন সন্তান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইসরাইলি হামলায় তার এক নাতিও নিহত হয়েছে। যুদ্ধে এ পর্যন্ত তার আরো অনেক স্বজন নিহত হয়েছে বলেও তিনি জানান।

হামাস নেতা বলেন, ‘শহিদদের রক্ত এবং আহত হওয়ার যন্ত্রণা দিয়ে আমরা আশা, সৃষ্টি করছি, ভবিষ্যত সৃষ্টি করছি, আমরা আমাদের জনগণ ও আমাদের জাতির জন্য স্বাধীনতা এবং মুক্তি নিশ্চিত করছি।’

হানিয়া আল জাজিরাকে বলেন, তার সন্তানরা উত্তর গাজার শাতি ক্যাম্পে স্বজনদের সাথে দেখা করতে গেলে হত্যার শিকার হয়।

তিনি ইসরাইলের নির্মমতা তুলে ধরেন। তবে তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি নেতাদের পরিবার ও বাড়িঘর টার্গেট করা হলেও তারা ভেঙে পড়বেন না।

তিনি বলেন, সন্দেহাতীত ব্যাপার হলো, শত্রুরা প্রতিশোধের নেশায় চালিত। তারা হত্যা ও রক্তপিপাসায় মত্ত। তারা কোনো মানদণ্ড বা নিয়ম মানে না।

তিনি বলেন, যুদ্ধের শুরু থেকে তার পরিবারের ৬০ জন নিহত হয়েছে।

হানিয়া বলেন, আমরা গাজায় সব আইন লঙ্ঘন হতে দেখেছি। এটা হলো জাতি নির্মূল এবং গণহত্যার যুদ্ধ। এটা হলো গণবাস্তুচ্যুতি।

সূত্র : আল জাজিরা, আরব নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com