রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের পাঠ্যক্রম গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১০৬ বার

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীরা যাতে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের কারিকুলাম প্রণয়নের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি আবু তাহের বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে ভিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।

এ সময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ উচ্চশিক্ষা খুবই জরুরি।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংস্কৃতি ও ঐতিহ্যসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা যাতে জ্ঞান অর্জন করতে পারে সে উদ্যোগ গ্রহণের বিষয়েও কথা বলেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com