রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

ইরাকে সামরিক ঘাঁটিতে ‘বিকট বিস্ফোরণ’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১০৬ বার

ইরাকের রাজধানী বাগদাদে ইরান-সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) একটি সামরিক ঘাঁটিতে ‘বিকট বিস্ফোরণ’ ঘটেছে। বাদগাদের দক্ষিণে বেবিলন এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় অন্তত একজন নিহত এবং ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে।

সূত্রটি জানায়, পিএমএফের সামরিক ঘাঁটির গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণটি ঘটে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

নিকটস্থ হিলা নগরীল হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে পিএমএফের এক যোদ্ধা নিহত এবং ছয়জন আহত হয়েছে।

এর আগে এক বিবৃতিতে বেবিলনের পিএমএফ জানায়, আমেরিকান আগ্রাসন কালসো সামরিক ঘাঁটিতে বোমা হামলা ঘটিয়েছে।

এই বাহিনীটি ইরানের সাথে ঘনিষ্ঠ। তবে সাম্প্রতিক সময়ে ইরাকি কর্তৃপক্ষ একে আনুষ্ঠানিক নিরাপত্তা বাহিনী হিসেবে স্বীকৃতি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের অস্বীকার
ইরাকে এই হামলাটি যুক্তরাষ্ট্র চালানি বলে দাবি করেছে দেশটি। এক্সে এক পোস্টে ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, তার বাহিনী ইরাকি সামরিক ঘাঁটিতে কথিত হামলাটি চালায়নি।

তারা জানায়, মার্কিন বাহিনী হামলাটি চালিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ‘সত্য নয়।’

সূত্র : আল জাজিরা, সিএনএন এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com