বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

যুক্তিতর্কের শুনানি শুরু ট্রাম্পের বিরুদ্ধে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১০৪ বার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক ফৌজদারি মামলার বিচারে নিউইয়র্কের ম্যানহাটন আদালতে গতকাল হাজির হয়েছিলেন। বিচারকাজ পরিচালনায় পূর্ণ ১২ সদস্যের জুরি গঠনের পর সোমবার প্রাথমিক আইনি যুক্তিতর্কের শুনানিতে তিনি আদালতে হাজির হন।

বিবিসি জানিয়েছে, আদালতে ঢুকতে ঢুকতেই এদিন ট্রাম্প এই বিচার নিয়ে অভিযোগ করেছেন। বিচারের এই দিনকে ‘আমেরিকার জন্য খুব খুবই দুঃখের দিন’ বলে বর্ণনা করেছেন তিনি। ম্যানহাটনের আদালতে এদিন তাদের প্রাথমিক আইনি যুক্তিতর্ক চলে প্রায় ৪০ মিনিট। আর ট্রাম্পের অ্যাটর্নিরা যুক্তিকর্ত করেন প্রায় ২৫ মিনিট।

ট্রাম্পের ভাগ্য এখন ঝুলছে কৌঁসুলিদের পাশাপাশি অ্যাটর্নিরাসহ বিচারক এবং ১২ জুরির ওপর। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যেই এ মামলায় ট্রাম্পের বিচার চলছে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে প্রায় এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com