রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

মহাকাশে পরমাণু অস্ত্র নিতে চায় যুক্তরাষ্ট্র, রাশিয়ার বাধা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১০৯ বার

মহাকাশে পরমাণু অস্ত্র নিতে চায় যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিয়েছিল তারা। তবে গতকাল বুধবার আনা সেই প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ছয় সপ্তাহ আলোচনার পর এই প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র ও জাপান। তাদের দাবি, মহাকাশে পরমাণু নিয়ে গবেষণা করছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের দাবি, অ্যান্টি স্যাটেলাইট পরমাণু অস্ত্র বানাচ্ছে রাশিয়া। তবে রাশিয়া তা প্রত্যাখান করেছে। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া এই প্রস্তাবকে কৌতুক বলে উপহাস করেছেন।

যুক্তরাষ্ট্রে উপরাষ্ট্রদূত রবার্ট উড বলেন, রাশিয়া ভোট দেয়নি। এতে আমাদের সন্দেহ যে তারা কিছু গোপন করছে।

নিরাপত্তা পরিষদের ১৩ সদস্যই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদান থেকে বিরত ছিল চীন। আর ভেটো দিয়ে তা বাতিল করে দেয় রাশিয়া।

এর আগে চলতি বছরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের বিরোধিতা করে রাশিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com