রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব হারানোর পর থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১২৭ বার

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা পদত্যাগ করেছেন। রোববার তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা থাই নিউজ অ্যাজেন্সি (টিএনএ)।

তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে টিএনএ।

স্রেথা সরকারের ব্যাপক রদবদলের অংশ হিসেবে উপপ্রধানমন্ত্রী দায়িত্ব হারানোর পর অনেকটা আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিলেন পার্নপ্রি। রোববার মন্ত্রিসভার পরিবর্তনের গ্যাজেট প্রকাশ করা হয়।

পদত্যাগের কারণ হিসেবে পার্নপ্রি টিএনএকে বলেন, উপপ্রধানমন্ত্রীর ক্ষমতা ছাড়া শুধু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার পক্ষে রাষ্ট্রের বৈদেশিক স্বার্থকে কার্যকরভাবে এগিয়ে নেয়া সম্ভব হবে না।

উল্লেখ্য, থাইল্যান্ডে ঐতিহ্যগতভাবে পররাষ্ট্রমন্ত্রী উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করে থাকেন। এতে যেমনি তার মর্যাদা বৃদ্ধি পায় তেমনি বৈদেশিক আলোচনায় সিদ্ধান্ত গ্রহণে সুবিধা পাওয়া যায়।

সূত্র : সিনহুয়া

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com