রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

রাফাতে ইসরাইলি হামলায় এক পরিবারের ৯ সদস্য নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরাইলি হামলায় শিশু ও নারীসহ অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে একই পরিবারের নয় সদস্য রয়েছে।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাফা থেকে ফিলিস্তিনীদের জোরপূর্বক সরিয়ে দেয়ার জন্য সেখানে হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের হামলায় শিশু ও নারীসহ অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে আবু তাহা নামে এক ব্যক্তির পরিবারের ৯ সদস্য নিহত হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদকরা বলেছেন, আবু তাহার প্রতিবেশীরা জানিয়েছেন, ইসরাইলি হামলার পর আবু তাহা বাড়ির বারান্দা থেকে একটি ছোট মেয়েকে উদ্ধার করেছিলেন। ওই ছোট মেয়েটিই হয়তো তার পরিবারের একমাত্র সদস্য যে বেঁচে আছে।

বর্তমানে রাফায় প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি অন্যান্য এলাকা থেকে এসে আশ্রয় নিয়েছে। নেতানিয়াহু এক সাক্ষাতকারে রাফা থেকে ফিলিস্তিনিদের নিরাপদে সরিয়ে নেয়ার সুযোগ দেয়ার কথা বলেছেন। কিন্তু তারা কোথায় যাবে সে সম্পর্কে তিনি কিছু বলেননি।

উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এখনো তাদের কাছে ১৫০ জন আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৪ হাজার ৩৫৬ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com