বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ

সকালে খালি পেটে কফি খেলে কী হয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৬৩ বার

চা, কফি কমবেশি সবারই পছন্দের। তবে কেউ কেউ আছেন চা-কফি ছাড়া দিন ভাবতেই পারেন না। আবার কেউ কেউ আছেন ঘুম থেকে উঠে খালি পেটেই কফি খান। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস শরীরের জন্য খুবই ক্ষতিকর। এতে শারীরিক অনেক জটিলতা দেখা দেয়। যেমন-

অ্যাসিড উৎপন্ন হয়

সকালবেলা খালি পেটে কফি খেলে শরীরে অ্যাসিড উৎপন্ন হবে। সেই সঙ্গে হজমের সমস্যা হবে। কোনও খাবার আপনি সারাদিনে হজম করে উঠতে পারবেন না। শুধু তাই নয়, খালি পেটে কফি খেলে পেট জ্বালা, পেট ব্যথাও হতে পারে। অনেকের বমিও হতে পারে।

পুষ্টির ঘাটতি হয়

সকালেই খালি পেটে কফি খেলে ক্ষুধা মরে যাবে। খেতে ইচ্ছে করবে না। শরীরও সঠিক পুষ্টি পাবে না। এতে শরীর ক্রমশ খারাপ হতে থাকবে। তাই আগে থেকে সাবধান হওয়া জরুরি।

রক্তে শর্করার মাত্রা বাড়ে

কফিতে ক্যাফেইন থাকে। ক্যাফেইন কর্টিসল ও অ্যাড্রেনালিন হরমোন তৈরি হতে বাধা দেয়। যা আপনার রক্তের শর্করার মাত্রাকে বাড়িয়ে দিতে পারে।

পাকস্থলীর সমস্যা

খালি পেটে কফি খেলে অ্যাসিড রিফ্লেক্স হয়। এর ফলে পাকস্থলী ও খাদ্যনালির সমস্যা বাড়ে।

অন্ত্রের সমস্যা বাড়ে

কফিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। এ কারণে খালি পেটে কফি খেলে অন্ত্র খুব তাড়াতাড়ি নষ্ট হবে। রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com