শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাজেটের আগে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাচ্ছে না বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৫৬ বার
২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণার আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তৃতীয় কিস্তির ঋণ পাচ্ছে না বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার আইএমএফের নির্বাহী বোর্ডের বৈঠকের শিডিউলে দেখা গেছে, ৩১ মে পর্যন্ত বাংলাদেশের নাম নেই।

তবে গ্যাবন, সোমালিয়া, লুক্সেমবার্গের ঋণ অনুমোদনের জন্য ২৯ থেকে ৩১ মে পর্যন্ত আইএমএফ নির্বাহী বোর্ডের বৈঠক হওয়ার শিডিউল রয়েছে। এদিকে জাতীয় সংসদে ৬ জুন আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে।

এর আগে চলতি মাসের অবশিষ্ট দিনগুলোয় আইএমএফের নির্বাহী বোর্ডের বৈঠকের শিডিউলে নেই তৃতীয় কিস্তির ঋণের বিষয়টি। সম্প্রতি আইএমএফের ঋণের শর্ত বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ঋণের স্মার্ট সুদহার তুলে নিয়ে বাজারের ওপর ছেড়ে দেয়। বাড়ানো হয় ডলারের দামও। বাংলাদেশের সঙ্গে আইএমএফের প্রায় পৌনে পাঁচ বিলিয়ন ডলারের ঋণচুক্তি রয়েছে।

এই চুক্তির আওতায় দুই কিস্তির ঋণ দেওয়া হয়েছে। তৃতীয় কিস্তিতে ১.১৫ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার কথা রয়েছে। গত ৮ মে বাংলাদেশ সফররত আইএমএফ প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, তারা ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে বাংলাদেশের সঙ্গে একমত হয়েছে, যা নির্বাহী বোর্ডের সভায় অনুমোদন সাপেক্ষে ছাড় করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com