শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল

ভারতে করোনা মোট আক্রান্ত ৫২,৯০০, মৃত ১,৭৮৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৭১ বার

লকডাউন জারি সত্ত্বেও ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে জানিয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৩,৫৬১ জন।

সারা দেশের হিসাবে সব মিলিয়ে মোট করোনা রোগী ৫২ হাজার ৯০০ জন। এদের মধ্যে থেকে ১ হাজার ৭৮৩ জনের মৃত্যু হয়েছে। গত এক দিনে করোনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ৮৯ জন।

জানুয়ারি মাস থেকেই এদেশে প্রথম ওই মারণ রোগের সংক্রমণ শুরু হয়। তারপরেই সারা দেশে ছড়িয়ে পড়েছে ওই রাক্ষুসে ভাইরাসটি। এর সংক্রমণ থেকে বাঁচতে গত ২৫ মার্চ থেকে লকডাউন জারি করা হয়েছে সারা দেশে। দু’বার বাড়ানোও হয়েছে লকডাউনের মেয়াদ। আপাতত ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে দেশে। কিন্তু তারপরেই রেহাই মিলছে না এই রোগের হাত থেকে।

এখন পর্যন্ত ১৫ হাজার ২৬৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়। তারা জানিয়েছে, করোনা রোগীদের পুনরুদ্ধারের হার এখন বেড়ে ২৮.৭১ শতাংশ দাঁড়িয়েছে।

সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com