শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

জটিল রোগে আক্রান্ত সংগীত শিল্পী তাসরিফ খান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৬২ বার

দেশের জনপ্রিয় সংগীত শিল্পী তাসরিফ খান। গান নিয়েই ব্যস্ত থাকেন তিনি। তবে এবার স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানালেন সে কথা।

গতকাল শুক্রবার তাসরিফ ফেসবুক পোস্ট করে জানান অসুস্থ আছেন তিনি। তাসরিফ বলেন, আমার ডান চোখের ভেতর দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসরিফ খান। কুঁড়েঘর ব্যান্ডের প্রধান ভোকাল তিনি। তরুণ এই সংগীত শিল্পীর পোস্টটি কেন্দ্র করে তার ভক্ত মন ভালো নেই। তাসরিফের ফেসবুক পোস্টে একের পর এক কমেন্ট করছেন ভক্তরা।

ভক্তের উদ্দেশ্যে তাসরিফ কমেন্ট বক্সে লিখেছেন, একদম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদের যে করো দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আল্লাহর দয়ায় দ্রুত সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ।

গতবছরের শুরুতেও অসুস্থ হয়েছিলেন তাসরিফ খান। তিনি জানিয়েছিলেন ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে আক্রান্ত হয়েছেন। কয়েক মাস বিশ্রাম নিয়ে সেরে ওঠেন তিনি। গান আর মঞ্চ নিয়ে ব্যস্ত হয়ে পরেন এই তারকা।

শৈশব থেকেই তাসরিফের গানের চর্চা শুরু। যদিও শৈশবে তিনি খুব লাজুক ছিলেন। অন্যের সামনে গান করতে লজ্জা পেতেন। তিনিই একদিন ‘নিধুয়া পাথারে…’ শিরোনামে একটি গান মুঠোফোনে রেকর্ড করেন। ভয়ে ভয়ে ফেসবুকে গানটি পোস্ট করেন। সেই গানে ৯০ জন ইতিবাচক মন্তব্য করেন। সেদিনই তাঁর মনে হয়েছিল, তিনি গান করলে ৯০ ভাগ না হলেও ৫০ ভাগ মানুষ তো তার গান পছন্দ করবেন। এই আত্মবিশ্বাসই তাকে গানে ক্যারিয়ার গড়তে সহায়তা করে।

তাসরিফের গাওয়া প্রথম ‘মধ্যবিত্ত…’ গানটি রাতারাতি তাঁকে শ্রোতাদের কাছে নিয়ে যায়। অল্প সময়ে গানটি আড়াই লাখবার শেয়ার হয়। গানটিতে মধ্যবিত্তদের মনের কথা ফুটে উঠে এসেছিল। পরবর্তী সময়ে ‘তুমি মানে আমি…’, ‘ময়না রে…’, ‘তাই তো আইলাম সাগরে…’, ‘ব্যাচেলর…’ গানগুলো আলোচনায় আনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com