শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

‘একটা অনুমতি লাগবে, আমরাও যেন দুজন স্বামী রাখতে পারি’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৮৬ বার

বলিউডের জনপ্রিয় শো বিগ বস ওটিটি সিজন-৩ শুরু হয়েছে গত ২১ জুন। বেশ কিছু চমক নিয়ে শুরু হওয়া এই শোয়ের সঞ্চালনা করছেন অনিল কাপুর।

ভারতীয় সংবাদমাধ্যম এর প্রতিবেদনে বলা হয়, এবারের আসরে এমন অনেক প্রতিযোগী রয়েছেন, যারা বিগ বসে আগে কখনো আসেননি। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক। স্ত্রী পায়েল ও কৃতিকাকে নিয়ে বিগ বসের ঘরে আসতেই শুরু হয় সমালোচনা।

অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দুই স্ত্রীকে নিয়ে রিয়্যালিটি শোয়ের দর্শকের মনোরঞ্জন করা বিনোদন জোগানোর অপব্যবহার। একই মত দেন অভিনেতা করণ কুন্দরা।

এবার আরমানকে খোঁচা দিলেন লক আপ রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী আজমা ফাল্লাহ। তিনি জানান, আরমান যেমন দুই স্ত্রীকে নিয়ে বিগ বসের ঘরে এসেছেন, নারীরাও যেন দুজন স্বামীকে নিয়ে সেখানে যেতে পারেন। সমাজ যদি আরমানকে মেনে নেয় তাহলে নারীদেরও মেনে নেবে।

এক ভিডিও বার্তায় আজমা ফাল্লাহ বলেন, ‘আজ আমি বিগ বস ওটিটি-৩ নিয়ে কথা বলব। যেখানে আরমান মালিক দুজন স্ত্রীকে নিয়ে এসেছেন। কিছু মানুষ আছেন যারা বলছেন, তাদের কোনো সমস্যা যখন নেই, তাহলে বাকিদের কেন হচ্ছে।’

দুজন স্বামী রাখার দাবি জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাদেরও কোনো সমস্যা নেই। শুধু আমাদের একটা অনুমতি লাগবে। আর সেটা হলো আমরাও যেন দুজন স্বামীকে রাখতে পারি। তখন সেটা এত সহজে মেনে নেবেন তো? তখন আমরাও এটাকে স্বাভাবিক বিষয় বলে মেনে নেব। আমরাও দুজন স্বামী নিয়ে সুখী হব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com