শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত অক্ষয় কুমার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৫৭ বার

বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার এই অভিনেতার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এখন নিজের বাড়িতে নিজেকে আলাদা রেখেছেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, ‘গত দু’দিন ধরে শারীরিকভাবে ভালো বোধ করছিলেন না অক্ষয় কুমার। তার অভিনীত ‘সারফিরা’ সিনেমার প্রচারের কাজে বিভিন্ন জায়াগায় ভ্রমণ করছিলেন। এরপর কোভিড-১৯ পরীক্ষা করান, যার ফল পজিটিভ আসে। রিপোর্ট হাতে পাওয়ার পর নিজেকে আলাদা করে রেখেছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন অক্ষয়।’

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি অক্ষয় কুমার কিংবা তার পরিবার।

মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের গতকাল ছিল বিয়ে। বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিরা এতে যোগ দিয়েছেন। বিশ্বের নামিদামি তারকার পাশাপাশি বলিউড ও দক্ষিণী সিনেমার অধিকাংশ তারকা উপস্থিত হয়েছেন। অক্ষয় কুমারও নিমন্ত্রিত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার বিয়েতে যাননি ‘খালাড়ি’খ্যাত এই অভিনেতা।

অক্ষয় কুমার অভিনীত ‘সারফিরা’ সিনেমা আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন সুধা কোঙ্গারা। এতে অভিনয় করেছেন— রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com