বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

যে কারণে খাবেন আদা-চা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩৭৩ বার

অনেকের কাছেই আদা-চায়ের কদর রয়েছে। অনেকের আবার পছন্দ দুধ চা কিংবা কফি। কিন্তু আপনি কি জানেন, এক কাপ আদা-চায়ে কী কী গুণ রয়েছে? স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চায়ের সঙ্গে আদা যুক্ত হলে এর উপকারিতা বাড়ে কয়েক গুণ। কারণ আদায় রয়েছে জীবাণুরোধী উপাদান, যা রোগ-জীবাণু ঠেকায়। এ ছাড়া জ্বর জ্বর ভাব, গলাব্যথা ও মাথাব্যথা দূর করতেও সাহায্য করে এই আদা-চা।

আদা-চায়ে আরও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাগনেশিয়াম ও অন্যান্য খনিজ। যা শরীরের জন্য বেশ উপকারী। এবার এক নজরে দেখে নেওয়া যাক আদা-চায়ের আরও কিছু গুণের কথা-

* এক কাপ আদা-চা মোশন সিকনেস বা গতিজনিত অসুস্থতার জন্য উপকারী হতে পারে। ভ্রমণের আগে এক কাপ আদা-চা খেলে, মোশন সিকনেসের কারণে বমি বমি ভাব কমে যাবে। এ ছাড়া মাথাব্যথা কমাতে দারুণ কার্যকর এই চা।

* কফ বা খুসখুসে কাশি উপশমে আদা-চায়ে আছে প্রাকৃতিক নিরাময় উপাদান।

* হজম প্রক্রিয়া উন্নত করে আদা সরাসরি হজমের সমস্যা দূর করতে সহায়তা করে।

* আদা-চা অবসাদ দূর করে শরীর ও মনে চাঙা ভাব আনে।

* আদায় উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।  এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

* এক কাপ আদা-চা মানসিক চাপ ও অস্থিরতা কমিয়ে দিতে পারে।

* খাবারে অরুচি দূর করতে সাহায্য করে আদা-চা। এ ছাড়া হজমে সহায়ক এনজাইমগুলো নিঃসরণ ঘটিয়ে খাদ্য পরিপাকেও সহায়তা করে আদা।

* অনেক সময় খাওয়ার কারণে পেটে অস্বস্তি বা খারাপ লাগতে পারে। এমন পরিস্থিতিতে এক কাপ গরম আদা-চা খেয়ে নিন। সঙ্গে সঙ্গে উপকার পাবেন। খাবার দ্রুত হজমেও সাহায্য  করে এই চা।

* অম্লতার বিরুদ্ধে খুব ভালো লড়তে পারে আদা-চা।

* আদাতে ভিটামিন, খনিজ ও অ্যামিনো অ্যাসিড রয়েছে। এটি রক্ত সঞ্চালন-প্রক্রিয়া উন্নত করে হৃদযন্ত্রকে সুস্থ রাখে। পাশাপাশি আদার রস ধমনিতে চর্বি জমতে বাধা দেয়। ফলে প্রতিদিন আদা-চা পান করলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমবে। তথ্যসূত্র: জি নিউজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com