মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

সাবেক ক্রিকেটার জাভেদ ওমর করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩৪৯ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গুল্লু। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার রাতে বাংলাদেশ জতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভ আড্ডায় জাভেদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান বাশার।

তিনি বলেন, ‘তিন দিন আগে টেস্ট করেছিলেন জাভেদ ওমর। আজ রিপোর্ট হাতে পেয়েছেন, যেখানে পজিটিভ এসেছে তার। জ্বর এসে কমেও গেছে।’

লাইভ আড্ডায় তামিমের সঙ্গে ছিলেন খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয় ও হাবিবুল বাশার। সাবেক এই ক্রিকেটাররা সতীর্থদের সঙ্গে মজার স্মৃতিচারণ করতে গিয়ে জাভেদের করোনা আক্রান্ত হওয়ার খবর উঠে আসে।

৪৩ বছর বয়সী জাভেদ ওমর বেলিম বাংলাদেশের পক্ষে ৪০ টেস্ট, ৫৯ ওয়ানডে খেলেছেন। ডানহাতি এই ওপেনারের ওয়ানডে অভিষেক হয় ১৯৯৫ সালে, রঙিন পোশাকে খেলে গেছেন ২০০৭ সাল পর্যন্ত। ২০০১ সালে টেস্ট অভিষেকের পর ২০০৭ সালের জুলাই অব্দি খেলেছেন সাদা পোশাকে। ১ সেঞ্চুরি, ৮ ফিফটিতে টেস্টে জাভেদ ওমর বেলিমের রান ১৭২০। ওয়ানডেতে ১০ ফিফটির মালিক জাভেদ ওমর করেছেন ১৩১২ রান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com