রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

চট্টগ্রামে নগরীতে আন্দোলনকারীদের ঢল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৪৬ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে জড়ো হয়েছেন হাজারো ছাত্র-জনতা। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এ মোড়ে ছাত্র-জনতার সমাবেশ শুরু হয়। তার আগে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতারা এসে হাজির হয়।

উপস্থিত ছাত্র-জনতা ‘স্বৈরাচার নিপাত যাক’সহ নানা ধরনের স্লোগান দিচ্ছেন। ছাত্র-জনতার এ উপস্থিতির ফলে নগরীর রিয়াজ উদ্দিন বাজার আমতলি মোড়, স্টেশন রোড, সদরঘাট রোড, সিটি কলেজের মোড়সহ বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

সমাবেশস্থলের আশেপাশে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। তবে নগরীর জিইসি মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। জিইসি মোড়ের কামাল স্টোর এলাকায় সড়কের পূর্ব পাশে দলীয় নেতা-কর্মীদের অবস্থানের কারণে যানবাহন চলাচল কমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com