বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১২৩ বার

ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আহসান এইচ মনসুর বলেন, ‘তাদের (নগদের) ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স প্রক্রিয়া পুনরায় রিভিউ (পর্যালোচনা) করা হবে। রিভিউ অনুযায়ী যদি তারা যোগ্য হয়, তাহলে পুনরায় তারা লাইসেন্স পাবে।’

তিনি আরও বলেন, ‘নগদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) পরিষেবা ধ্বংস করা আমাদের উদ্দেশ্য নয়, এটাকে আরও শক্তিশালী করব।’

এর আগে গতকাল বুধবার নগদের প্রশাসক হিসেবে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

গভর্নর বলেন, ‘যেহেতু নগদ প্রচার করতো তারা ডাক বিভাগের প্রতিষ্ঠান, সেজন্য আমরা এ প্রতিষ্ঠানকে ডাক বিভাগের অধীনে নিয়েছি। আমরা এ প্রতিষ্ঠানের জন্য বিকাশ (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস)-এর মতো শক্তিশালী কাঠামো তৈরি করতে কাজ করব। নগদের অর্থপাচার ও অনিয়মের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে নীরিক্ষা করা হবে।’

গত ৩ জুন বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে নগদ ডিজিটাল ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘‘২০২৪ সালের ৩ জুন থেকে ‘নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি’-কে তফসিলি ব্যাংক হিসাবে তালিকাভুক্ত করা হয়।’’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com