বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরো দৃশ্যমান হবে : অর্থ উপদেষ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার

আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরো দৃশ্যমান হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরো দৃশ্যমান হবে। সবকিছু আপনারা দেখতে পাবেন।’

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজম্যান্টের (বিআইজিএম) সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে। চাঁদাবাজি কমলে নিত্যপণ্যের দাম কমবে।’

শিল্প-কারখানা প্রসঙ্গে তিনি বলেন, ‘পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক-শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। দ্রুত এটার সমাধান হবে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘আলু ও পেঁয়াজে ট্যাক্স কমানো হয়েছে। দাম শুধু কাওরান বাজারে দেখলে হবে না, অন্যান্য বাজার দেখতে হবে। কাওরান বাজারে নিত্যপণ্য চার বার হাত বদল হয়, এটা বন্ধ করা হবে।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘একটা ইউনিট আগে চালু হোক, এরপর দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com