শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মা হলেন দীপিকা পাড়ুকোন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার

অবশেষে অপেক্ষার পালা শেষ। প্রথম সন্তানের বাবা-মা হলেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। আজ রবিবার মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিলেন তিনি। দুই থেকে তিন হলেন দীপিকা-রণবীর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, যদিও এখনও পর্যন্ত নিজেদের পক্ষ থেকে সন্তান আগমনের আনুষ্ঠানিক খবর ঘোষণা দেননি রণবীর-দীপিকা।

এর আগে গত শুক্রবার গণেশ চতুর্থীতে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে দেখা যায় রণবীর–দীপিকাকে। এর পরদিন শনিবার বিকেলে মুম্বাইয়ের এক হাসপাতালে দেখা যায় এ দম্পতিকে।

অন্তঃসত্ত্বা দীপিকাকে হাসপাতালে দেখা যেতেই তার মা হওয়ার গুঞ্জন বেড়েছে। যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল, ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে তাদের প্রথম সন্তান। কিন্তু তার অনেক আগেই হাসপাতালে হাজির তারকা জুটি। এর পরদিনই সন্তান এল দীপিকার কোলে।

কিছু দিন আগেই মাতৃত্বকালীন ফটোশ্যুটে ধরা দেন দীপিকা। অভিনেত্রীর বেবিবাম্প প্রকাশ পায় সেই সব ছবিতেই।

দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই ছবির শুটিং করেছিলেন অভিনেত্রী। ছবিতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও দীপাবলিতে দীপিকার পরবর্তী সিনেমা ‘সিংহম এগেইন’ মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com