শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

‘স্কুইড গেম’এর গল্প নকল, অভিযোগ বলিউড নির্মাতার!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার

নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘স্কুইড গেম’এর বিরুদ্ধে নকলের অভিযোগ ভারতীয় নির্মাতা সোহম শাহর। সম্প্রতি আইডিয়া চুরির অভিযোগে তিনি প্ল্যাটফর্মটির বিরুদ্ধে মামলাও করেছেন। তবে এক বিবৃবিতে নকলের অভিযোগ উড়িয়েছে দিয়েছে প্ল্যাটফর্মটি।

২০০৯ সালে মুক্তি পেয়েছিল নির্মাতা সোহম শাহের সিনেমা ‘লাক’। অন্যদিকে ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তির পর ঝড় তোলে কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’। চলতি বছরই এর দ্বিতীয় মৌসুম মুক্তি পাওয়ার কথা। তবে, এর মধ্যেই নির্মাতা সোহম শাহের দাবি, ‘স্কুইড গেম’ মূলত ‘লাক’ সিনেমার নকল।

এর পাল্টা জবাব দিয়ে নেটফ্লিক্স কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, ‘এই দাবির কোনো ভিত্তি নেই। ‘স্কুইড গেম’ হোয়াং ডং হিউক দ্বারা নির্মিত, তিনিই এটি লিখেছেন।’

অন্যদিকে সোহম শাহ দাবি করেছেন, তিনি ২০০৬ সালে বা এর কাছাকাছি সময়ে তার গল্পটি লিখেছিলেন এবং ২০০৯ সালের জুলাই মাসে ছবিটি ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। আর হোয়াং ডং হিউক ২০০৯ সালে ‘স্কুইড গেম’এর গল্প লিখেছিলেন, যা আরও এক যুগ পর মুক্তি পায়।

২০০৯ সালে মুক্তির পর ‘লাক’ সিনেমা দেখেই তিনি হয়তো ‘স্কুইড গেম’ লিখেছিলেন। এমনটাই ধারণা করছেন সোহম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com