বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ, সতর্ক অবস্থায় চীন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার

বিরোধপূর্ণ তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধ জাহাজ প্রবেশ করেছে। এতে সতর্ক অবস্থায় রয়েছে চীন।জাপানের নৌবাহিনীর ডেস্ট্রয়ার জেএস অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জাহাজকে সঙ্গে নিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রণালি অতিক্রম করে।

তাইওয়ান প্রণালিকে চীন নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। তাই চীনের সঙ্গে ঝামেলা এড়াতে ওই পথে জাহাজ চলাচল এড়িয়ে চলা জাপানের জন্য সেখানে যুদ্ধজাহাজ পাঠানো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

বিবিসি জানায়, জাহাজটি দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ায় অংশ নিতে যাওয়ার পথে রয়েছে। তবে জাপান, তাইওয়ান বা চীন কেউই এই প্রণালি পাড়ি দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

১৮০ কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালিতে অবাধ নৌ চলাচলের জন্য যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা টহল বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র এবং তাইওয়ান দুই দেশেরই দাবি, এটি একটি প্রধান শিপিং এবং বাণিজ্যিক সমুদ্রপথ। এটি আন্তর্জাতিক জলসীমার অংশ এবং সবধরনের নৌ জাহাজের জন্য উন্মুক্ত। তবে চীন তা মানতে নারাজ। সেজন্যই এই অঞ্চল নিয়ে বিরোধ চলে আসছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com