বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

এবার তাদের পাশে মুশফিক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩২০ বার

নভেল করোনাভাইরাসে যখন জনজীবন বিপর্যস্ত তখন সামনের সারিতে থেকেই দুর্গত মানুষদের সহায়তা করে যাচ্ছেন ক্রিকেটাররা। তার মধ্যে অন্যতম জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহীম। সতীর্থদের সঙ্গে সম্মিলিত ও নিজে ব্যক্তিগত উদ্যোগে নানা কাজ করার পর এবার বিশেষভাবে অক্ষম হুইল চেয়ার ক্রিকেটারদের মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে বিকাশে নগদ সহায়তা পাঠিয়েছেন।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের আর্থিক সহায়তা দিয়েছিল, এবার তাদের পাশে দাঁড়িয়েছে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক।

আজ মঙ্গলবার সকালে মুঠোফোনে সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একজন। নাম প্রকাশ না করার শর্তে আমাদের সময়কে তিনি বলেন, হুইল চেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার আসোসিয়েশন বাংলাদেশের প্রায় ২১ জন ক্রিকেটারকে আর্থিকভাবে সহায়তা করেছেন। ইতিমধ্যে তারা মুশফিকের শুভেচ্ছা সংবলিত বিকাশের একটি বার্তাও পেয়ে গেছেন।

কিছুদিন আগে মুশফিক তার ব্যক্তিগত উদ্যোগে নেট বোলারদের সহায়তা দিয়েছিলেন। প্রায় দুই মাস ধরে খেলা-অনুশীলন কার্যক্রম বন্ধ থাকায় তাদের আয়-উপার্জন বলতে গেলে বন্ধই ছিল। এ ছাড়াও তিনি বিভিন্ন মানুষকে সহায়তা করে যাচ্ছেন নানাভাবে।

সাকিব আল হাসান ফাউন্ডেশনের সঙ্গে সমন্বিত উদ্যোগে বগুড়ার দরিদ্র জনগণকেও সহায়তা করেছেন মুশফিক। করোনাভাইরাসে দুর্গতদের সহায়তার জন্য মুশফিক প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ঐতিহসিক ব্যাটটি নিলামে তুলেছিলেন, এটি কিনে নেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com