শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নারী সমর্থনের নামে হলিউডে ভণ্ডামি হয়: সিডনি সুয়িনি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার

হলিউড তারকা সিডনি সুয়িনি। তাকে নিয়ে কটাক্ষ করলেন হলিউডের অভিজ্ঞ প্রযোজক ক্যারল বাউম। অপরিচ্ছন্ন এবং অভিনয় করতে জানে না বলে সিডনিকে উদ্দেশ্য করেন মন্তব্য করেন তিনি।

এ কটাক্ষের বিরুদ্ধে সিডনির প্রতিনিধির পক্ষ থেকে তখন তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছিল। সেখানে বাউমকে একজন নারী হয়ে অন্য নারীকে আক্রমণ করার জন্য নিন্দা জানানো হয়।

এ প্রসঙ্গে সিডনি ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটা খুবই হতাশাজনক যে নারীরা একে অপরকে ছোট করে। তারাই একে অন্যকে টেনে নামাতে চায় যখন কেউ সফল হয়। পুরোনো নারী শিল্পীরা নতুন প্রতিভাদের কঠোর পরিশ্রম করতে দেখে তাদের হতাশ করতে চান নানাভাবে। হলিউডে এগুলো চলে প্রায়ই।’

তিনি আরও বলেন, ‘‘এই ইন্ডাস্ট্রিতে সবাই বলে ‘নারীরা একে অপরকে সমর্থন করে’। কিন্তু কিছুই হচ্ছে না। সবকিছু ভণ্ডামি। তারা পেছনে থেকে একে অপরের সম্পর্কে কটু কথা বলে। স্বপ্ন ভেঙে দিতে চায়।’’

সিডনি আরও যোগ করেন, ‘আমরা একটা প্রজন্মগত সমস্যা দেখে ও শিখে বেড়ে উঠেছি যে, এখানে একমাত্র একজন নারীই শীর্ষে থাকতে পারে। একসঙ্গে অনেক নারী কখনো শীর্ষে যায় না। সেজন্যই একে অপরকে উৎসাহিত করার বদলে শীর্ষে যেতে সবাই একে অপরের বিরুদ্ধে লড়াই করতে থাকে বা একে অপরকে নামাতে বাধ্য হয়। কেউ সেরা কাজ করলেই তাকে নানাভাবে আক্রমণের শিকার হতে হয়, তার শত্রু বেড়ে যায়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com