রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশদের যৌথ বিমান হামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার

হাউছিদের লক্ষ্য করে লোহিত সাগর উপকূলে ইয়েমেনের বন্দর নগরী হোদেইদায় দু’টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

বিষয়টি নিশ্চিত করে হাউছি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, লোহিত সাগরে নৌপথের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে গোষ্ঠীটি। এরপর হোদেইদাহ প্রদেশের বাজিল জেলা লক্ষ্য করে মার্কিন ও ব্রিটিশরা বিমান হামলা চালিয়েছে।

তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে কিছু জানায়নি তারা।

বৃহস্পতিবার হাউছি পরিচালিত আল-মাসিরাহ টিভিতে প্রচারিত এক টেলিভিশন ভাষণে লোহিত সাগর অঞ্চল দিয়ে ইসরাইলি সামুদ্রিক যান চলাচল রোধে হাউছি যোদ্ধাদের সম্পূর্ণ কার্যকারিতা ঘোষণা করেন গোষ্ঠীটির নেতা আবদুল মালিক আল-হাউছি।

আল-হাউছির দাবি, পণ্য বহনকারী কোনো ইসরাইলগামী জাহাজ এই সময়ের মধ্যে লোহিত সাগর অঞ্চল অতিক্রম করতে সক্ষম হয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল-হামাস সঙ্ঘাত শুরু হওয়ার পর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরাইলের সাথে সম্পৃক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে আসছে হাউছিরা।

এর প্রতিক্রিয়া ও জাহজগুলোর নিরাপত্তায় এ বছরের জানুয়ারি থেকে হাউছিদের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে একটি মার্কিন-ব্রিটিশ নৌ-জোট।

তবে এই পদক্ষেপ হাউছিদের আক্রমণে রসদ যুগিয়েছে। ওই সময় থেকে শুধু ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজ নয়, মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সূত্র : সিনহুয়া/ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com