রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু দুর্নীতির মামলা : বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ব্রঙ্কসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার

বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে এক সড়ক দুর্ঘটনায় জালাল উদ্দীন শাহী নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। শনিবার আনুমানিক রাত ৯ টার দিকে স্থানীয় ক্যাসেল হিল এবং বার্কনার বুলোভার্ডের সংযোগস্থলে রাস্তা পাড়াপাড়ের সময় একটা গাড়ী তাকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, নিহত জালাল উদ্দীন শাহী দীর্ঘ ১২ বছর যাবত ব্রঙ্কসের ক্যাসলহিল এলাকায় বসবাস করছিলেন। তার দেশের বাড়ী সিলেটের শিবগঞ্জে। যুক্তরাষ্ট্রে আসার আগে তিনি সিলেট বন্দর বাজারে তার ‘লন্ডন ফটো স্টুডিও’ নামের একটা অতি সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান ছিলো। তার বয়স হয়েছিলো ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তারা দেশে বসবাস করেন। তার বড় ভাই জামাল উদ্দীন নিউইয়র্কে এমটিএ-তে কর্মরত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com