রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু: আয়োজকসহ গ্রেপ্তার ৭

খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৬ বার
খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় এক যুবককে গুলি করে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম শেখ জুম্মান রহমান বিশাল (২৭)। তার বাঁ ঊরুতে গুলি লেগেছে। তিনি পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার বাসিন্দা লুৎফর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বিশাল পশ্চিম টুটপাড়া আমতলা মোড়ে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় মোটরসাইকেলে করে হেলমেট ও মাস্ক পরা তিন ব্যক্তি সেখানে আসেন। এক পর্যায়ে তারা বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাঁ ঊরুতে গুলি লাগে। পরে তার কাছে থাকা ভি-৭৫ মডেলের একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান তারা।
পরে গুলিবিদ্ধ বিশালকে স্বজনরা উদ্ধার করে রাত পৌনে ৩টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনার পর থেকে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং হামলার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ও এসআরবির কয়েকটি দল কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com