বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সিরিয়ায় বদলে গেছে পতাকার রং!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার

সিরিয়ায় ক্ষমতার পালাবদলের সাথে বদলে গেছে পতাকার রং। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। তার শাসনের অবসান উদযাপন করতে বিশ্বের বিভিন্ন শহরের রাস্তায় নেমেছে সিরিয়ানরা। তাদের অনেকেই ওড়াচ্ছেন সিরিয়ার বিরোধী দলের পতাকা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মস্কোর দূতাবাসসহ বিদেশে সিরিয়ার বেশ কয়েকটি কূটনৈতিক মিশনেও বিরোধী দলের এ ব্যানারটি তোলা হয়েছে।

বিরোধী দলের এ ব্যানারটিতে সবুজ ও কালো অনুভূমিক ফিতেগুলোর মধ্যে তিনটি লাল তারা রয়েছে।

এই ব্যানারটি আসাদ সরকারের সাথে যুক্ত পতাকার বিপরীত। আসাদ সরকারের পতাকায় দুটি ছোট সবুজ তারাসহ লাল, সাদা ও কালো অনুভূমিক ব্যান্ড যুক্ত ছিল।

উল্লেখ্য, সিরিয়ার বিদ্রোহীরা দেশটির রাজধানী দামেস্ক দখলের মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com