শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সারাদেশে বিক্ষোভ করবে ছাত্রদল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬৪ বার

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সারাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

তবে শিক্ষার্থীদের এই বিক্ষোভের বিপরীতে পাল্টা বিক্ষোভের ডাক দিয়েছে এবার ছাত্রদল।

গোপন তৎপরতায় অভ্যস্ত একটি সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে অশান্ত পরিবেশ সৃষ্টি এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (১২ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই কর্মসূচির ঘোষণা দেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৪ জুলাই (সোমবার) বিকেল ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই দিন দেশের সকল জেলা ও মহানগরীতেও একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রদল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com