শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল

বাবাকে খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী প্রসূন আজাদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯৩ বার

বাবা আজাদ হোসেনকে খুঁজে পাচ্ছেন না জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। গতকাল শুক্রবার বিকেলের পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। তথ্যটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক মাধ্যমেও এই বিষয়ে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হসপিটালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সাথে যোগাযোগ করবেন। গতকাল (শুক্রবার) বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মোবাইল ফোন সাথে নেয়নি।’

অভিনেত্রী জানান, তার বাবা ডায়াবেটিস ও প্রেশারের রোগী। কিন্তু কোনো মানসিক সমস্যা নেই। গতকাল আজাদ হোসেন যখন বাসা থেকে বের হয়েছিলেন, তখন তার পরনে ছিল লুঙ্গি ও সবুজ রঙের পাঞ্জাবি।

প্রসূন আজাদ বলেন, ‘আম্মু ভেবেছে এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই ফিরবে। গতকাল বিকেল ৪টায় বের হয়েছে। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাচ্ছি না। আম্মু ভোরবেলা পর্যন্ত রাস্তায় রাস্তায় খুঁজে ক্লান্ত।’

তিনি জানান, নিখোঁজ বাবার সন্ধান পেতে ইতিমধ্যেই তারা থানার দ্বারস্থ হয়েছেন।

উল্লেখ্য, ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্যদিয়ে অভিনয় জগতে পা রাখেন প্রসূন আজাদ। অভিনয় করেছেন ছোটপর্দার পাশাপাশি সিনেমাতেও। বর্তমানে অবশ্য অভিনয়ের চেয়ে ঘর-সংসার নিয়েই বেশি ব্যস্ত তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com