শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ট্রাম্প-জেলেনস্কি বৈঠক : আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিমিয়া ও ন্যাটো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২০৭ বার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের একটি বিশাল প্রতিনিধি দলের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য জেলেনস্কিকে রাশিয়ার কিছু শর্ত মেনে নিতে হবে।

স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনেএ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে যে বৈঠক করেছেন, সেখানে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসাবে ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা গ্যারান্টি দিতে এবং ভূমি বিনিময় এর উপর ছাড় দিতে সম্মত হয়েছেন।

সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পও এখন অস্থায়ী যুদ্ধবিরতি অনুসরণ না করে স্থায়ী শান্তি চুক্তি নিশ্চিত করার দিকে মনোনিবেশ করছেন।

এ জন্য আগে থেকেই ট্রাম্প কিছুটা ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, যুদ্ধ শেষ হওয়ার জন্য জেলেনস্কিকে রাশিয়ার কিছু শর্ত মেনে নিতে হবে। অনেকেই বলছেন- এসব শর্তের মধ্যে রয়েছে ইউক্রেনের ক্রিমিয়া ছেড়ে দেওয়া এবং কখনো ন্যাটোতে যোগদান না করার বিষয়ে সম্মত হওয়া।

এদিকে বৈঠকে অংশ নিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার গভীর রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। ইউরোপীয় নেতাদের সমর্থনে ইউক্রেন নিরাপত্তার নিশ্চয়তা পাবে বলে তিনি আত্মবিশ্বাসী।

জেলেনস্কি এক্সে-এ লিখেছেন, ‘আমি ইতিমধ্যে ওয়াশিংটনে পৌঁছেছি, সোমবার আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করব। আমরা ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলব। আমন্ত্রণের জন্য আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞ।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com