রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেব: ঢাবি ভিসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন যে কোনো পরিস্থিতিতেই চ্যালেঞ্জিং। তবে কেউ যদি নির্বাচনে বাধা সৃষ্টি করার চেষ্টা করে, তিনি দায়িত্ব ছেড়ে দিয়ে ‘কে কী করেছে’ তা প্রকাশ করবেন।

শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, “এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক। পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে। কমিশনের দিকনির্দেশনায় সবকিছু হচ্ছে। তবে কেউ যদি নির্বাচনে বাধা দেয়, দায়িত্ব ছেড়ে দিয়ে কে কী করেছে তা বলব।”

ঢাবির ঐতিহ্য ও দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, “জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায় দেখলে প্রতিহত করার ধারা ঢাবিতে সবসময় বজায় ছিল। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেকোনো পরিস্থিতিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

তিনি সেনাবাহিনীসহ সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com