বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

১৮ হলের ১৩ পদে প্রার্থী তালিকা প্রকাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা আজ বুধবার প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ জানান, এবারের নির্বাচনে ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ৭৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এর আগে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল।

 

প্রতিটি হলে প্রার্থীর সংখ্যা নিম্নরূপ- ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৫৯ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২ জন, জগন্নাথ হলে ৫৫ জন, ফজলুল হক মুসলিম হলে ৫৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৭৫ জন, রোকেয়া হলে ৪৫ জন, সূর্যসেন হলে ৭৫ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬০ জন, শামসুন নাহার হলে ৩৫ জন, কবি জসীম উদ্দীন হলে ৬৮ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৩ জন, শেখ মুজিবুর রহমান হলে ৫৯ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬ জন, অমর একুশে হলে ৭৬ জন, কবি সুফিয়া কামাল হলে ৩৮ জন, বিজয় একাত্তর হলে ৬৮ জন এবং স্যার এ এফ রহমান হলে ৬২ জন।

প্রার্থিতা প্রত্যাহারের তালিকায় উল্লেখযোগ্য হল- কবি সুফিয়া কামাল হলে ২ জন, ফজলুল হক মুসলিম হলে ৬ জন, অমর একুশে হলে ৫ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৫ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৬ জন, কবি জসীম উদ্দীন হলে একজন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৫ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ১১ জন, স্যার এ এফ রহমান হলে ৫ জন, সূর্যসেন হলে ৪ জন, বিজয় একাত্তর হলে ৯ জন, শেখ মুজিবুর রহমান হলে ৯ জন, জগন্নাথ হলে ৪ জন এবং শামসুন নাহার হলে ১ জন।

ফররুখ মাহমুদ জানান, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের মাধ্যমে এবার নির্বাচন প্রক্রিয়া আরও দৃঢ় ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com