রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ রবিবার বিকেল পৌনে ৩টায় রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

ডিবি কর্মকর্তারা জানান, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীতে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

বি এম মোজাম্মেল হক আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং শরীয়তপুর-১ (শরীয়তপুর সদর–জাজিরা) আসনের সংসদ সদস্য ছিলেন। দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও তিনি রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com