রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু বললেন এনবিআর চেয়ারম্যান; কর ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার তীব্র গরমের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী শিক্ষক সাময়িক বরখাস্ত পাম্পে দাঁড়িয়ে শতাধিক মোটরসাইকেল, বোতলে দেওয়া হচ্ছে তেল চিরকুট লিখে ঢাবি ছাত্রীর ‘আত্মহত্যা’, পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী জ্বালানি সংকট সমাধানে সংসদে বিশেষ কমিটি গঠন পররাষ্ট্র প্রতিমন্ত্রী; যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার বিচার চায় বাংলাদেশ আইসিসিতে ওঠেনি তামিম ইকবালের নাম! নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ রবিবার বিকেল পৌনে ৩টায় রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

ডিবি কর্মকর্তারা জানান, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীতে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

বি এম মোজাম্মেল হক আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং শরীয়তপুর-১ (শরীয়তপুর সদর–জাজিরা) আসনের সংসদ সদস্য ছিলেন। দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও তিনি রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com