শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ যাত্রায় পুলিশের বাধা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ মিছিল বের হয়। তবে হাইকোর্টের ফটকে পুলিশ তাদের আটকে দেয়।

শিক্ষকরা জানান, ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি অব্যাহত রাখবেন। ফলে কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।
আন্দোলনকারীরা শিক্ষা উপদেষ্টার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে তারা মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত তাদের লংমার্চ কর্মসূচি স্থগিত রেখেছিলেন।

এর আগে, বেলা সাড়ে ১১টায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, শিক্ষা উপদেষ্টার আলোচনার প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের একটাই দাবি, প্রজ্ঞাপন জারি করতে হবে। এখন আর আলোচনার কোনো সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com