শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

অবকাশ শেষে সুপ্রিম কোর্টের বিচারকাজ শুরু রবিবার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার

দীর্ঘ একমাসের বেশি সময়ের পর আগামী রবিবার (১৯ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আদালত। ইতোমধ্যে বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

আদালত জানান, ৭ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত (সাপ্তাহিকসহ) ছুটিতে যান সুপ্রিম কোর্টের উভয় বিভাগ। তবে এই সময় জরুরি বিচারিক বিষয় নিষ্পত্তির জন্য সীমিত পরিসরে হাইকোর্টে বেশকিছু বেঞ্চে বিচারিক কার্যক্রমের পাশাপাশি সপ্তাহের নির্দিষ্ট কার্যদিবসে আপিল বিভাগের চেম্বার আদালতেও মামলার শুনানি চলমান ছিল।

এদিকে দীর্ঘ ছুটির পর আগামী রবিবার প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) ও আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত  সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। যে কারণে ওই দিন আপিল বিভাগের কার্যক্রম সকাল ১১টা পর্যন্তই চলবে। এছাড়া এ দিন দুপুর ২টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে।

ইতোমধ্যে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য দিয়ে শনিবার (১৬ অক্টোবর) পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com