সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

গাজায় যুদ্ধবিরতি ভেঙে ১১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ইসরায়েল।ফিলিস্তিনের একই পরিবারের ১১ জনকে হত্যা করেছে তারা। আটদিনের যুদ্ধবিরতির এটাই সবচেয়ে বড় লঙ্ঘন বলছে আল-জাজিরা।

শুক্রবার সকালে বেসামরিক একটি বাহনে ট্যাংকের গোলা নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এতে সাত শিশু ও তিন নারীসহ ১১ জন মারা যান। সিভিল ডিফেন্স এর মুখপাত্র মাহমুদ বাসাল এই তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, ‘তারা কোনো সতর্কবার্তা দিতে পারতো। কিন্তু তারা (ইসরায়েল) যেন এখনো রক্তের জন্য ক্ষুধার্ত।

হামাস এ ঘটনাকে ‘নৃশংস গণহত্যা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি জানায়, আবু শাবান পরিবারকে ‘অকারণ ও অন্যায়ভাবে’ টার্গেট করা হয়েছে। হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য চাপ প্রয়োগ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com