শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।শনিবার (১৯ অক্টোবর) পুলিশ জানায়, উল্টো দিকে চলতে থাকা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পেরনামবুকো রাজ্যে গত শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বিবৃতিতে জানায়, বাসে ৩০ জন যাত্রী ছিলেন। ভুল লেনে চলার সময় চালক রাস্তার পাশে থাকা পাথরে আঘাত করলে বাসটি নিয়ন্ত্রণ হারায়।

বিবৃতিতে আরও বলা হয়, পাথরে ধাক্কা খাওয়ার পর বাসটি আবার সঠিক লেনে ফিরে আসে। কিন্তু এর পরপরই সেটি রাস্তার পাশে উঁচু মাটির ঢিবিতে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার সময় কয়েকজন যাত্রী বাসের বাইরে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, বাসের চালক সামান্য আঘাত পেয়েছেন এবং তার শরীরে মদ্যপানের কোন প্রমাণ মেলেনি।

বাসটি ব্রুমাডো শহর থেকে সান্তা ক্রুজ দো কাপিবারিবে যাচ্ছিল।

দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ‘নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি এই গভীর দুঃখের সময়ে আমি আমার আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com