শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

রেকর্ড জুটি গড়েও নিউজিল্যান্ডের কাছে হারল উইন্ডিজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার

নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে জমজমাট এক টি-টোয়েন্টি সিরিজ দেখছে ক্রিকেটবিশ্ব। সিরিজের প্রথম প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৭ রানে, বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ঘুরে দাঁড়িয়ে জেতে ৩ রানে। তৃতীয় ম্যাচে কিউইরা জিতল মাত্র ৯ রানে।

নেলসনে এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড। আগামীকাল সকালে একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ম্যাচ।

স্যাক্সটন ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রান করে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়ায় ড্যারিল টাফির গতি আর ইশ সোধির ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজ ১ বল বাকি থাকতে ১৬৮ রানে অলআউট হয়।

এদিন রোমারিও শেফার্ড ও সামার স্প্রিঙ্গার নবম উইকেট জুটিতে যোগ করেন ৭৮ রান, যা ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ইতিহাসে তো বটেই; টেস্ট খেলুড়ে কোনো দলের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এর আগে এই সংস্করণে সর্বোচ্চ জুটি ছিল ৭২ রানের। শেফার্ড আছেন সেখানেও। ২০২২ সালে বার্বাডোজে আকিল হোসেনকে নিয়ে সেই জুটি গড়েছিলেন শেফার্ড। সেই ম্যাচে ক্যারিবিয়ানরা হারে ১ রানে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com