বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

কার সঙ্গে বাগদান হলো নুসরাত ফারিয়ার?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩৭০ বার

করোনাকালে নিজের বাগদানের খবর চাউর করলেন নুসরাত ফারিয়া। আজ সোমবার বিকেলে ফেসবুকে এক স্ট্যাটাসে এমন ঘোষণা দেন তিনি।

ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘আলহামদুল্লিাহ, আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ সাত বছরের সম্পর্ক পূর্ণতা পেল গত মার্চ মাসে। এ জন্য আমি পরিবার, বন্ধু-বান্ধবদের কাছে কৃতজ্ঞ। এখন আমরা একসঙ্গে আছি।’ তবে কার সঙ্গে বাগদান হয়েছে, তা ওই স্ট্যাটাসে উল্লেখ করেননি নুসরাত ফারিয়া।

এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘বিনোদন জগতের বাইরে একজনের সঙ্গে সাত বছরের প্রেম। প্রেম করেই বিয়ে করতে চেয়েছিলাম, তাই আংটি বদল করে ফেললাম। পারিবারিকভাবে বড় আকারে আয়োজনটা করতে চাই। তখনই সবাইকে জানাব।’

এই জনপ্রিয় অভিনেত্রী আরও বলেন, ‘আমি একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। আর সংসার তো শুধু দুটো মানুষের না, পরিবারের সবার। পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে থাকার ইচ্ছা আমার।’

কার সঙ্গে বাগদান হয়েছে, এটা নুসরাত ফারিয়া প্রকাশ করতে চাননি। তবে নুসরাতের সঙ্গে বাগদানের খবর জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন রনি রিয়াদ রশীদ। ফারিয়ার পোস্ট করা ছবিটি তিনিও পোস্ট করেছেন। টেলিকমিউনিকেশনের শীর্ষ কর্মকর্তা রনি রিয়াদ রশীদ। তার বাবা সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশীদ।

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন ঢাকাই মডেল-উপস্থাপক নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com