শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ফিফটির বন্যা বইয়ে যত রেকর্ড গড়ল বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার

সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। আইরিশদের করা ২৮৬ রানের জবাবে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা। বিশাল এই ইনিংস গড়ার পথে একাধিক রেকর্ড গড়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের প্রথম চার ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। এর মধ্যে মাহমুদুল হাসান জয়, ১৭১, সাদমান ইসলাম ৮০, মুমিনুল হক ৮২ ও নাজমুল হোসেন শান্ত ১০০ রান করেছেন। টেস্টে এই প্রথম এক ইনিংসে বাংলাদেশের প্রথম চার ব্যাটারই ফিফটি পেলেন।

যদিও টেস্ট ইতিহাসে এক ইনিংসে কোনো দলের প্রথম চার ব্যাটসম্যানের ফিফটি পাওয়ার ঘটনা অসংখ্যবার ঘটেছে। টেস্টে এ পর্যন্ত ৮৩ বার এক ইনিংসে প্রথম চার ব্যাটারকে ফিফটি হাঁকাতে দেখা গেছে। প্রথম পাঁচ ব্যাটারই ফিফটি পেয়েছেন ২৪ট ইনিংস। প্রথম ছয় ব্যাটারের ফিফটি পাওয়ার ঘটনা ৬টি। প্রথম সাত ব্যাটারের ফিফটি পাওয়ার ঘটনাও আছে একটি।

বাংলাদেশের প্রথম চার ব্যাটারই প্রথম ইনিংসে ৮০ বা তার বেশি রান পেয়েছেন। টেস্ট ইতিহাসে এই কীর্তি গড়া হয়েছে অবশ্য মাত্র ১১ বার। ইনিংসে প্রথম চার ব্যাটার ছাড়াও ফিফটি পেয়েছেন ছয়ে নামা লিটন দাস। এই নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের ক্রিকেটাররা ইনিংসে পাঁচটি ফিফটি হাঁকিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com