বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

স্ত্রীসহ সুভাষ সিংহ রায়ের ‎ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার

‎৪২ লাখ ৭৩ হাজার ৭০১ টাকা থাকা সাংবাদিক ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের পরিচালক সুভাষ চন্দ্র সিংহ রায় ও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাভলীর ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

‎‎দুর্নীতির অভিযোগে তদন্তাধীন থাকায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

‎‎সংস্থার সহকারী পরিচালক বিলকিস আক্তার তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। ‎আবেদনে বলা হয়, সুভাষ চন্দ্র সিংহ রায়ের ‎বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে অর্থ উপার্জন করে নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে এনে বৈধতা প্রদানের চেষ্টা ও বিদেশে টাকা পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করার অভিযোগের অনুসন্ধান চলছে। সুভাষ চন্দ্র সিংহ রায় ও তার নামীয় প্রতিষ্ঠান এবং তার স্ত্রী মমতা হেনা লাভলীর নামীয় এসব ব্যাংক হিসাবসমূহে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, তারা এসব হিসাবে রক্ষিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে ব্যাংক হিসাবসমূহে রক্ষিত অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতির সম্ভাবনা রয়েছে। অনুসন্ধান নিষ্পত্তির আগে ব্যাংক হিসাবে অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

‎‎এর আগে গত ২০ অক্টোবর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় একই আদালত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com