বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

মাসুদ তালুকদারকে চেয়ারপারসনের উপদেষ্টা পদ ফিরেয়ে দিল বিএনপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার

দলীয়ভাবে সাংগঠনিক পদের ওপর দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়ে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের চেয়ারপারসনের উপদেষ্টা পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি।

শনিবার (১৫ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ৫ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবেন।

এদিকে অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ইউনিয়ন পর্যায়ের পাঁচ নেতার বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন, কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি-মো. কাউসার তালুকদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক-মো. আনোয়ার হোসেন জনি, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি-মো. শামীম মোল্লা এবং টঙ্গিবাড়ি উপজেলার অন্তর্গত আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুক।

আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য উল্লিখিত নেতাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

এ ছাড়া জাতীয়তাবাদী কৃষকদলও নোয়াখালীর হাতিয়ার দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। তারা হলেন, জেলার হাতিয়া উত্তর সাংগঠনিক থানা শাখার আহবায়ক হুমায়ুন কবির এবং হাতিয়া দক্ষিণ সাংগঠনিক থানা শাখার আহবায়ক আবদুর রব।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়েছে। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এই নিয়ে গত কয়েক দিনে মোট ৭১ জন নেতার সাংগঠনিক শাস্তি তুলে নিয়েছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com