রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ও তার স্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার

‎আদালত প্রতিবেদক

‎৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৫০১ টাকা থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও তার স্ত্রী সিতারা আলমগীরের ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দিয়েছেন।

‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকারী কর্মকর্তা শাহজাহান মিরাজ ব্যাংকের হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

‎আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ পর্যন্ত ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ২১৬ কোটি ১ লাখ ৬৩ হাজার ৪৯ টাকা ও ৬ হাজার ১৮৮ মার্কিন ডলার জমা করেছে। ২০৯ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৬৪০ টাকা ও ৬ হাজার মার্কিন ডলার উত্তোলন করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

‎এতে আরও বলা হয়, মহিউদ্দিন খান ও তার স্ত্রী সিতারা আলমগীরের নামে পরিচালিত ৩৩টি হিসাবে ২০০৯ সালের ১৯ জুলাই থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৫১ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৪২২ টাকা এবং ৬ হাজার ১৮৮ মার্কিন ডলার জমা করেন। ৪৪ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার ৪২৩ টাকা এবং ৬ হাজার মার্কিন ডলার উত্তোলন করেছেন। এই ৩৩টি হিসাবে জমা উত্তোলন শেষে ২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থিতি আছে ৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৫০১ টাকা এবং ১৮৮ মার্কিন ডলার। তাদের নামের ব্যাংক হিসাবসমূহ থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী এসব সম্পত্তি অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com